News71.com
 Bangladesh
 29 Apr 20, 10:56 AM
 321           
 0
 29 Apr 20, 10:56 AM

নারায়ণগঞ্জে একদিনে নতুন ১০৭ করোনা রোগী শনাক্ত॥

নারায়ণগঞ্জে একদিনে নতুন ১০৭ করোনা রোগী শনাক্ত॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে আরও ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সবশেষ তথ্যে এ চিত্র দেখা গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৯ জনে। আইইডিসিআরের তথ্য মতে এখানে মৃতের সংখ্যা ৩৯।এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে আটটায় নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে সিভিল সার্জন কার্যালয়ে ওয়েবসাইটে ২৪ ঘণ্টার সর্বশেষ তথ্য জানানো হয়েছিল। এখানে নতুন করে ৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানানো হয়।স্বাস্থ্য বিভাগের এই তথ্য নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৭৪২ জন। তবে সন্ধ্যায় আইইডিসিআরের ওয়েবসাইটে নারায়ণগঞ্জ জেলার আক্রান্তের সংখ্যা এক লাফে ৮৪৯ জনে উঠে যায়। এ জেলায় একদিনেই আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। ইতিপূর্বে জেলায় একদিনে এতো সংখ্যক আক্রান্তের খবর পাওয়া যায়নি।এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের চব্বিশ ঘণ্টার তথ্যে ৮৪ এবং আইইডিসিআরের ১০৭ মিলিয়ে গত ২৪ ঘণ্টার ব্যবধানে জেলায় মোট আক্রান্তের সংখ্যাটা উদ্বেগজনক।এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, জেলায় করোনায় আক্রান্ত বা মৃত্যুর বিষয়ে আইইডিসিআর থেকে আমাদের যে তথ্য দেয়া হয় আমার সেটাই অনুসরণ করি। সেটাই আমাদের নিজস্ব ওয়েব সাইটে প্রকাশ করি এবং গণমাধ্যমকে জানাই। আইইডিসিআরের দেয়া তথ্যের বাইরে গিয়ে আমরা কিছু বলতে পারব না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন