News71.com
 Bangladesh
 28 Apr 20, 05:28 PM
 294           
 0
 28 Apr 20, 05:28 PM

একদিনে সর্বাধিক রোগী শনাক্তের রেকর্ড ॥ এ পর্যন্ত সর্বমোট মৃত্যু ১৫৫

একদিনে সর্বাধিক রোগী শনাক্তের রেকর্ড ॥ এ পর্যন্ত সর্বমোট মৃত্যু ১৫৫

নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ সংখ্যক ৫৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৪৬২ জনে। এছাড়া আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৫ জনে।মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলে বাড়ানো হয় সতর্কতা। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য মার্চেই নানাবিধ ব্যবস্থা নেয় বাংলাদেশ সরকার। বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। শুরু হয় সর্বাত্মক লকডাউন। বর্তমানে পঞ্চম দফায় সেই ছুটি বাড়ানো হয়েছে যা আগামী ৫ মে পর্যন্ত অবযাহত থাকবে ।শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বেশিরভাগ দেশের পদক্ষেপ অনেকটা এ রকমই। তবে এর মাঝেও কিছু কিছু দেশ তাদের চলমান অর্থনৈতিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে লকডাউন কিছুটা শিথিল করছে। স্পেন, জার্মানি ও প্রতিবশী দেশ ভারত সেই পথে হেঁটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন