News71.com
 Bangladesh
 28 Apr 20, 10:34 AM
 255           
 0
 28 Apr 20, 10:34 AM

সৈয়দপুরে পানের পিক ফেলা নিয়ে সংঘর্ষ॥ ২০ জন আহত

সৈয়দপুরে পানের পিক ফেলা নিয়ে সংঘর্ষ॥ ২০ জন আহত

নিউজ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুরে পানের পিক ফেলাকে কেন্দ্র করে বিতর্কের সূত্র ধরে দুই ক্যাম্পবাসীর মধ্যে চরম সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২৭ এপ্রিল) ইফতারির পূর্ব মূহুর্তে শহরের নতুন বাবুপাড়া কলিম মোড় এলাকায় সংঘটিত এ ঘটনায় ৫ জন গুরুত্বরভাবে আহত হওয়াসহ মোট ২০জন জখম হয়েছেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও থমথমে অবস্থা বিরাজ করছে। জানা যায়, বিগত ২ দিন পূর্বে শহরের শহীদ জহুরুল হক রোডস্থ মক্কা ট্রান্সপোর্ট এজেন্সির দোকানে গেটে দেয়া তালায় পানের পিক ফেলা নিয়ে বিরোধ হয় স্থানীয় দূর্গামিল ক্যাম্প ও পার্শ্ববর্তী কুলি মহল্লার লোকজনের মধ্যে। এরই জের ধরে ২৭ এপ্রিল বাদ আসর আবারও উত্তেজনার সৃষ্টি হয় উভয় মহল্লাবাসীর মধ্যে। তর্ক-বিতর্ক চলতে চলতেই তা মূহুর্তে রূপ নেয় রণক্ষেত্রে।তুমুল সংঘর্ষে দুই পক্ষের প্রায় ২ শতাধিক মানুষ ইট, পাথর নিক্ষেপসহ লাঠি, রড নিয়ে জড়িয়ে পড়ে মারামারিতে। এতে ঘটনাস্থলেই আহত হয় প্রায় ২০ জন। এর মধ্যে গুরুত্বরভাবে আহত কয়কে জনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু বলেন, বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু উভয় পক্ষের অসহযোগিতার কারণে তা করা সম্ভব হয়নি। এরই মধ্যে আবারও তাদের সংঘর্ষের ঘটনা খুবই দুঃখজনক। বিশেষ করে এই রমজান মাসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন