News71.com
 Bangladesh
 27 Apr 20, 10:31 PM
 189           
 0
 27 Apr 20, 10:31 PM

প্রবাসী বাংলাদেশীদের চাকরী বজায় রাখতে কূটনীতিক তৎপরতার নির্দেশ॥

প্রবাসী বাংলাদেশীদের চাকরী বজায় রাখতে কূটনীতিক তৎপরতার নির্দেশ॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত প্রবাসীদের জন্য খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি প্রবাসী শ্রমিকরা যেন পরিস্থিতি স্বাভাবিক হলে আগের চাকরিতে পুনর্বহাল হতে পারেন সে জন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা গ্রহণের নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।সোমবার (২৭ এপ্রিল) মধ্যপ্রাচ্যের ১১ রাষ্ট্রদূত ও মিশনপ্রধানের সাথে পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও কনফারেন্সের সময় এ নির্দেশনা দেওয়া হয়। দেশগুলো হলো- সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, লেবানন, ইরাক, ইরান, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমান।উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের কেউ যদি ফেরত আসে তবে যেন তাদের ন্যায্য বেতন ও ভাতা পেতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে বললেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, আমরা প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিব।ড. মোমেন প্রবাসী বাংলাদেশীদেরকেও দুর্দশাগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোর আহবান জানান। এসময় তিনি সকল প্রবাসীকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন