
নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতির কারণে সারা দেশে ত্রাণ দেওয়া অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৭০ লাখ ৬৭ হাজার ৯৩০ পরিবারের তিন কোটির বেশি মানুষ সরকারি ত্রাণ সহায়তা পেয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তথ্য অধিদফতর। লএছাড়াও দেশের ৬৪ জেলায় ৪৩ কোটি ৮ লক্ষ ৮৯ হাজার ১৩৬ টাকা বরাদ্দের মধ্যে বিতরণ করা হয়েছে ৩৬ কোটি ১১ লাখ টাকারও বেশি। শিশু খাদ্যের জন্য বরাদ্ধ রয়েছে, ১০ কোটি ৬৫ লাখ টাকার বেশি। এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৫৯ লাখ টাকার বেশি। লোক সংখ্যা অনুযায়ী, সুবিধা পেয়েছে ৪ লাখের বেশি। এদিকে রমজান উপলক্ষে সারা দেশে ৪৯৮ টি ট্রাক যোগে টিসিবির পণ্য ১ হাজার ৬০০ দশমিক ৫৪ মেট্রিকটন বিক্রয় করা হয়েছে।