News71.com
 Bangladesh
 27 Apr 20, 10:30 PM
 184           
 0
 27 Apr 20, 10:30 PM

সারাদেশে ভোক্তা অধিদপ্তরের অভিযান॥ ১৭৮ প্রতিষ্ঠান‌কে জরিমানা

সারাদেশে ভোক্তা অধিদপ্তরের অভিযান॥ ১৭৮ প্রতিষ্ঠান‌কে জরিমানা

নিউজ ডেস্কঃ মূল্যে কারসাজি ও নিত্যপণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে নিত্যপণ্য বিক্রয় করার দায়ে পাইকারি ও খুচরা বাজারে ১৭৮ টি ব্যবসা প্রতিষ্ঠান‌কে ৫ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে পাইকারি ও খুচরা বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান চালিয়েছে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা-এর সার্বিক নির্দেশনায়, পরিচালক ( প্রশাসন ও অর্থ) শামীম আল মামুন এর তত্ত্বাবধানে ও উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর পরিচালনায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ৯৪টি বাজারে (পাইকারি ও খুচরা) এ অভিযান পরিচালনা ক‌রে জ‌রিমানা করা হয়।


রাজধানীতে অভিযা‌নে নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও সহকারী পরিচালক, আব্দুল জব্বার মন্ডল, রোজিনা আক্তার, ইন্দ্রনি রায়, মোঃ মাগফুর রহমান, জান্নাতুল ফেরদৌস ও মাহমুদা আক্তার।এছাড়া ঢাকার বাইরে বিভাগে উপ-পরিচালক ও জেলায় সহকারী পরিচালকের নেতৃত্বে বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযান প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, রমজানে ও করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাজার তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাইকারি হতে খুচরা পর্যায়ে কোন অসাধু ব্যক্তি নিত্য প্রয়োজনীয়পণ্যের মূল্য ও মান নিয়ে কারসাজি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন