News71.com
 Bangladesh
 27 Apr 20, 07:25 PM
 365           
 0
 27 Apr 20, 07:25 PM

পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে ১১৬ কোটি টাকা বরাদ্দ ঘোষণা॥

পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে ১১৬ কোটি টাকা বরাদ্দ ঘোষণা॥

নিউজ ডেস্কঃ পাটকল শ্রমিকদের মজুরি পরিশোধে ১১৬ কোটি টাকার বরাদ্দ দিয়েছে সরকার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) পরিচালিত পাট কল শ্রমিকদের জন্য আজ সোমবার অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দ করে। বরাদ্দকৃত এ অর্থ শ্রমিকদের নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দেয়া হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় থোক বরাদ্দ হিসেবে ১১৬ কোটি টাকা দেয়া হয়েছে। এটাকে ‘পরিচালন ঋণ’ বা ‘অপারেশন লোন’ হিসেবে বরাদ্দ প্রদান করা হয়। বিজেএমসি শ্রমিকদের প্রত্যেকের নিজস্ব ব্যাংক হিসাবে এই টাকা পরিশোধ করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের ২৬ এপ্রিল স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, আগামী ২০ বছরে (৫ বছরের গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে ষান্মাসিক কিস্তিতে এ অর্থ পরিশোধ করতে হবে। আর এ জন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে একটি ঋণ চুক্তি সম্পাদন করতে হবে। চিঠিতে বিশেষভাবে বলা হয়েছে, বরাদ্দ দেয়া অর্থ শ্রমিকদের বকেয়া মজুরি খাত ছাড়া অন্য কোন খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি – বিধান অনুসরণ করতে হবে। বিধি বহির্ভূতভাবে কোনো অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন