News71.com
 Bangladesh
 27 Apr 20, 07:24 PM
 375           
 0
 27 Apr 20, 07:24 PM

উৎপাদিত দুধ ফেলে দেবেন না, বিলিয়ে দিন নয়তো কাজে লাগান॥ খামারিদের প্রধানমন্ত্রী

উৎপাদিত দুধ ফেলে দেবেন না, বিলিয়ে দিন নয়তো কাজে লাগান॥ খামারিদের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ অচেনা দুর্যোগ করোনা মহামারীতে ক্রান্তিকাল চলছে দেশে। সামগ্রিক স্থবিরতায় থমকে গেছে কেন্দ্র থেকে প্রান্ত অবধি সবকিছু। পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা না থাকলেও- গেল ক’দিনে বগুড়া, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে ‘পানির দামে দুধ বিক্রি’র ঘটনা আলোচিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে ও গনমাধ্যমে। প্রান্তের খামারিরা যখন উৎপাদিত দুধ নিয়ে বিপাকে, তখন সরকার প্রধানের বক্তব্যেও উঠে এসেছে সেই প্রসঙ্গ। সোমবার (২৭ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহী বিভাগের ৮ জেলার মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময়, নানা ইস্যুর পাশাপাশি বাদ পড়েনি গ্রামের ক্ষুদ্র খামারিদের দুর্দশাও।প্রধানমন্ত্রী বলেন, যেহেতু হোটেল-রেস্টুরেন্ট সব বন্ধ; ডেইরি ব্যবসায়ীদের দুধ তো কোথাও লাগছে না।খামারিদের উদ্দেশে তাই প্রধানমন্ত্রী বলেন- ‘আপনারা সাধারণ মানুষের মধ্যে অল্প টাকায় দুধ বিক্রি করে দিতে পারেন। সবাই একটু দুধ খেতে থাকুক। তাছাড়া, দুধ দিয়ে ঘি’সহ আরো যা যা তৈরি করা যায়, যেগুলো অনেকদিন ঠিক থাকে... সেগুলোও তৈরি করতে পারেন। কোনো অবস্থাতেই দুধ ফেলে দেবেন না। সবাইকে নিজেদের উৎপাদিত পণ্য কাজে লাগানোর আহ্বান জানিয়ে যারা এরই মধ্যে সাধারণের মাঝে দুধ বিলিয়েছেন তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন- ‘মানুষকে দুধ বিলিয়ে দিলেও তো কাজে লাগে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন