News71.com
 Bangladesh
 27 Apr 20, 12:41 PM
 276           
 0
 27 Apr 20, 12:41 PM

মালয়েশিয়ায় আরও ৬৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত॥

মালয়েশিয়ায় আরও ৬৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত॥

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৮০ জন। রোববার পর্যন্ত মারা গেছেন অন্তত ৯৮ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩ হাজার ৮শ' ৬২ জন। এ পর্যন্ত দেশটিতে ৬৩ বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে শঙ্কা আর নানা অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন প্রবাসীরা বাংলাদেশিরা। মালয়েশিয়াজুড়ে কোভিড-নাইন্টিন সংক্রমণ ও মৃতের সংখ্যা গত কয়েকদিনে কিছুটা বাড়লেও আবার কমতে শুরু করেছে। চলমান লকডাউন ১২ মে পর্যন্ত রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।চলমান এই লকডাউনে অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা অসহায় হয়ে পড়েছে। এসব অসহায় প্রবাসীদের সহযোগিতায় কুয়ালালামপুরের কিছু কিছু জায়গায় এগিয়ে এসেছেন এসব ব্যবসায়ীরা।কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে প্রবাসীদের মধ্যে এ পর্যন্ত প্রায় ২০ হাজার প্যাকেট নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার বিতরণ করা হয়েছে। এ দুর্যোগে মানবিক দিক বিবেচনা করে অন্যান্য বাংলাদেশি ব্যবসায়ীদেরও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রবাসীদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন