News71.com
 Bangladesh
 27 Apr 20, 12:41 PM
 340           
 0
 27 Apr 20, 12:41 PM

করোনা প্রার্দুভাব মোকাবিলায় জাপাকে মাস্ক উপহার দিয়েছে চীন॥

করোনা প্রার্দুভাব মোকাবিলায় জাপাকে মাস্ক উপহার দিয়েছে চীন॥

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টিকে (জাপা) হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক উপহার দিয়েছে চীনের ক্ষমতাসীন ও একমাত্র রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রবিবার ঢাকাস্থ চীনা দূতাবাস থেকে এই উপহার সামগ্রী গ্রহণ করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ ও দলটির চেয়ারম্যানের একান্ত সচিব অ্যাডভোকেট আবু তৈয়ব। চীনা কমিউনিষ্ট পার্টি উপহার হিসেবে জাপাকে ৫০ কার্টুন হ্যান্ড স্যানিটাইজার ও তিন কার্টুন সার্জিক্যাল মাস্ক দিয়েছে। উপহার গ্রহণের সময় মোস্তফা আল মাহমুদ জাপা চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষ থেকে চীনা কমিউনিষ্ট পার্টিকে ধন্যবাদ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন