
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ৬ বছরে রায় কার্যকরের আশায় বুক বেঁধে আছেন নিহতের স্বজনরা। সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদ,আরিফ হোসেন, এম এম রানা, সাবেক কাউন্সিলর নূর হোসেন সহ ১৫ জনের মৃত্যুদণ্ড উচ্চ আদালতে বহাল থাকলেও আসামিরা সর্বোচ্চ আদালতে আপিল করায় আটকে আছে রায় কার্যকর।সাত খুন মামলায় র্যাব ১১ সাবেক অধিনায়ক তারেক সাঈদ, সাবেক কাউন্সিলর নূর হোসেন সহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত।যার মধ্যে র্যাব কর্মকর্তা তারেক সাঈদ, এমএম রানা, আরিফ হোসেন ও নূর হোসেন'সহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত। সাজা কমে যাবজ্জীবন হয় ১১ আসামির।উচ্চ আদালতের এ রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা সর্বোচ্চ আদালতে আপিল করেছেন। যা বিচারাধীন রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকনের দাবি, তারাও চান এ মামলার যাবতীয় প্রক্রিয়া দ্রুত শেষ হয়ে রায় কার্যকর হোক।উচ্চ আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় শেষে সাত খুন মামলার রায়ের ৬ বছর পেরিয়ে গেলেও আদালতের রায় কার্যকর হয়নি এখনো। এছাড়া উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো পরিবারগুলোকে বিভিন্ন সময়ে সাহায্যের আশ্বাস দেয়া হলেও তারা পাননি কারো কোনো সহযোগিতা। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা।