News71.com
 Bangladesh
 26 Apr 20, 10:40 PM
 437           
 0
 26 Apr 20, 10:40 PM

জনগণের অকুন্ঠ ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে হবে॥ আইজিপি বেনজির আহম্মেদ

জনগণের অকুন্ঠ ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে হবে॥ আইজিপি বেনজির আহম্মেদ

নিউজ ডেস্কঃ মানুষের কল্যাণে পুলিশ সদস্যের ত্যাগ ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, জনগণের কল্যাণে সেবার এ ধারা অব্যাহত রাখতে হবে।করোনা পরিস্থিতিতে চলমান কার্যক্রম ও স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখা প্রসঙ্গে নিয়মিত দিক নির্দেশনার অংশ হিসেবে রোববার (২৬ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সে সকল পুলিশ ইউনিটের কমান্ডারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে নানা বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনার পাশাপাশি এ কথা বলেন তিনি।আইজিপি বলেন, দেশের সাধারণ জনগণ ও গুণীজনদের যে অকুণ্ঠ ভালবাসা ও প্রশংসা পুলিশ পাচ্ছে। তার প্রতি শ্রদ্ধা রেখে মানুষের কল্যাণে পুলিশ কাজ করে যাবে। সেই সঙ্গে কোনো ধরনের অনিয়ম, অপেশাদার আচরণ ও অসদুপায়কে বিন্দুমাত্র প্রশ্রয় দেয়া হবে না। পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কালোবাজারি ও মজুদদারি রোধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেন তিনি। পণ্যবাহী ট্রাক বা বাহনগুলো পণ্য পৌঁছে দিয়ে ফেরার সময় যেনও কোনও পর্যায়েই হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করতে সকলকে নির্দেশ দেন আইজিপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন