
নিউজ ডেস্কঃ আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। ১৫ সদস্যের এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম হাসান শাফায়েত, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আল-আমিন (মাসুদ)। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্যকে সঙ্গে নিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মহাখালীর একটি হোটেলে ওই কমিটি ঘোষণা করেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রলি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়েজ রেজা। আহবায়ক কমিটির ৩ মাস পর এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী যারা বর্তমানে বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন, তাদের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। যেখানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লসহ সাবেক সাংবাদিক ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
নতুন কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি শামিম হোসেন শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক রাফিয়া আহমেদ, অর্থ সম্পাদক মো. আবু, দপ্তর সম্পাদক আহমেদ ফেরদাউস খান, প্রচার সম্পাদক ফখরুল ইসলাম ফাহিম, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক সম্পাদক আল ইমরান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক হয়েছেন মাহবুব হাসান রিপন, আপ্যায়ন সম্পাদক হয়েছেন আরিফুর রহমান এবং কার্যনিবাহী সদস্য হিসেবে রয়েছেন – রাশেদ মামুন, তাওসিফ মাইমুন, মো. রাকিব মোরতাজা ও মো. রিদয় আলম ।প্রসঙ্গত, ২০০৬ সালে দেশের প্রথম কোন কলেজে সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা করে সরকারি তিতুমীর কলেজ।