News71.com
 Bangladesh
 17 Jul 26, 09:14 PM
 1           
 0
 17 Jul 26, 09:14 PM

নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ॥  

নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ॥   

নিউজ ডেস্কঃ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি ২৩ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বর্তমান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২৩ জুলাই পর্যন্ত দায়িত্বে থাকবেন। ২০২৩ সালের ২৪ জুলাই থেকে নৌবাহিনীর প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন। চৌকস নৌবাহিনী কর্মকর্তা মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ব্যাচে (৮৭এ) জ্যেষ্ঠতা ও মেধা—উভয় তালিকাতেই তিনি প্রথম স্থান অর্জন করেন। মিসবাহ উল আজীম বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন