News71.com
 Bangladesh
 24 May 19, 12:07 AM
 899           
 0
 24 May 19, 12:07 AM

ধামরাই উপজেলা ও পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন

ধামরাই উপজেলা ও পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন

নিউজ ডেস্ক: ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের অন্তর্গত ধামরাই উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে ২২ মে(বুধবার), ২০১৯ নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি মো. সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির নতুন এ কমিটির অনুমোদন দেন।

আগামী তিনমাসের জন্য মৃদুল মাহমুদ সাদ্দাম কে ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এবং রবিউল আউয়াল রুবেল সহ ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক করে মোট ১৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়ছে। আহ্বায়ক কমিটিকে উক্ত সময়ের মধ্যে ধামরাই উপজেলা শাখা ছাত্রলীগের সম্মেলন আয়োজন করতে বলা হয়েছে।

অন্যদিকে একইদিনে ধামরাই পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। মশিউর রহমানকে আহ্বায়ক ও তানসিন খান অনিক সহ ১১ জনকে যুগ্ম আহ্বায়ক করে মোট ১২ সদস্যবিশিষ্ট পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিনমাসের মধ্যে সম্মেলন আয়োজন করতে বলা হয়েছে।

প্রায় এক যুগেরও বেশি সময় পরে ধামরাই উপজেলা ও পৌর ছাত্রলীগে সম্মেলন এর মাধ্যমে নতুন নেতৃত্ব আসার পথ সুগম হওয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়েছেন ধামরাই উপজেলা শাখা ও পৌর ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা কর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন