News71.com
 Bangladesh
 18 Nov 17, 01:08 AM
 196           
 0
 18 Nov 17, 01:08 AM

কেটে গেছে নিম্নচাপ, বাড়বে শীতের অনুভূতি ।। আবহাওয়া দপ্তর  

কেটে গেছে নিম্নচাপ, বাড়বে শীতের অনুভূতি ।। আবহাওয়া দপ্তর   

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি হারিয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফলে বৃষ্টি থেমে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে। তবে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত অব্যাহত রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস সুত্রে জানাগেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে পড়বে বলে মনে হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় এখনও গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এ কারণেই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ শনিবার পরিস্থিতির আরও উন্নতি হলে সংকেত নামিয়ে ফেলা হবে । তবে লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় বাতাসে তাপমাত্রা কমতে থাকবে। তাতে হেমন্তের এই শেষ সময়ে শীতের অনুভূতি বাড়বে বলে জানানো হয়েছে। এ সময় দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদীর অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি মাত্রার কুয়াশা থাকতে পারে। ফলে ডিসেম্বরের শুরুতেই শীতের প্রকোপ বাড়তে পারে বলে ধারনা দিচ্ছে আবহাওয়া বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন