News71.com
 Bangladesh
 17 Nov 17, 11:22 AM
 142           
 0
 17 Nov 17, 11:22 AM

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।।    

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।।      

নিউজ ডেস্কঃ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সুলতান মাহমুদ নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশরতপুর কামাড়ের মোড় এলাকায় মাহফুজা ছাত্রাবাসের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।সুলতান কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা এলাকার মৃত আবুল্লাহ শেখের ছেলে এবং বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এসআই খন্দকার মহিব্বুল ইসলাম জানান, মাহফুজা ছাত্রাবাসের একটি কক্ষে একাই থাকতেন সুলতান।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর ছাত্রাবাসে ফেরেন। সন্ধ্যা ৭ টার দিকে তার এক সহপাঠী দেখা করতে এসে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান। ডাকাডাকির পর সাড়া না পেয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরকে জানান।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শফিক আশরাফ বলেন, বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় ফাঁড়ির ইনচার্জকে নিয়ে ঘটনাস্থলে যাই। দরজা ভেঙ্গে দেখতে পাই ঘরের ফ্যানের সঙ্গে সুলতান ঝুলে আছে। এসআই মহিব্বুল জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন