News71.com
 Bangladesh
 11 Nov 17, 07:56 AM
 148           
 0
 11 Nov 17, 07:56 AM

নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেওয়া পর্যন্ত ওয়াহ্হাব মিঞাই দায়িত্বে থাকবেন।।আইনমন্ত্রী  

নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেওয়া পর্যন্ত ওয়াহ্হাব মিঞাই দায়িত্বে থাকবেন।।আইনমন্ত্রী   

নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেওয়া পর্যন্ত দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞাই দায়িত্ব পালন করে যাবেন। আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন,এখন পর্যন্ত দায়িত্বে আছেন অস্থায়ী প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করার পরও যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি নতুন একজনকে প্রধান বিচারপতি নিয়োগ না দিচ্ছেন,৯৭ অনুচ্ছেদবলে ততক্ষণ পর্যন্ত অস্থায়ী প্রধান বিচারপতি থাকবেন মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।

আইনমন্ত্রী বলেন,পদ যদি শূন্যও হয়ে থাকে,রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা যতক্ষণ না পর্যন্ত প্রয়োগ করবেন,ততক্ষণ পর্যন্ত ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী কাজ হবে,কোনো শূন্যতার সৃষ্টি হয়নি। পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে করা প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন,আইন তার নিজস্ব গতিতে চলবে,কেউ আইনের ঊর্ধ্বে নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন