News71.com
 Bangladesh
 11 Nov 17, 07:55 AM
 149           
 0
 11 Nov 17, 07:55 AM

বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হলে সরকার সহযোগিতা করবে।।সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হলে সরকার সহযোগিতা করবে।।সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হলে সরকার সহযোগিতা করবে'বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানকশাহ-এর মন্দিরে শিখ ধর্মগুরু নানক শাহর ৫৪৮তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রবর্তকের জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানে বাংলাদেশে শিখদের পাশে সরকার সবসময় আছে বলে জানান কাদের। এ সময় তিনি আরও বলেন,শিখ ধর্মের প্রবর্তক ও প্রতিষ্ঠাতা নানক শাহ ৫০০ বছর আগে আসাম-সিলেট হয়ে ঢাকায় এসেছিলেন। আর তার মতবাদ ধারণ করে আজকের এই গুরুদুয়ারা নানক শাহ। তার কথায় শান্তির বাণী ছিল। তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন