News71.com
 Bangladesh
 11 Nov 17, 11:23 AM
 166           
 0
 11 Nov 17, 11:23 AM

এবার থেকে ঢাকার জ্যামের আগাম খবর পাওয়া যাবে গুগল ম্যাপে  

এবার থেকে ঢাকার জ্যামের আগাম খবর পাওয়া যাবে গুগল ম্যাপে   

নিউজ ডেস্কঃ রাজধানীর জ্যামের অবস্থা জানাবে গুগল ম্যাপ। বিশ্বের সেরা সার্চ ইঞ্জিনটি লাল, কালচে লাল, সবুজ, হলুদ এই চারটি সংকেতের মাধ্যমে এ তথ্য দিচ্ছে।সবুজের অর্থ রাস্তা স্বাভাবিক, হলুদ মানে কিছু গাড়ি আছে, কমলার মানে হালকা জ্যাম ও লাল মানে রাস্তায় প্রচন্ড জ্যামে দাঁড়িয়েছে আছে গাড়ি। গতকাল শুক্রবার বিকেল থেকে ঢাকার রাস্তার জন্য চালু হয়েছে এ ম্যাপ।গতকাল শুক্রবার গুগল ম্যাপস ব্রাউজ করে রাজধানীর জ্যামের চিত্র প্রকাশের প্রমাণ পাওয়া যায়।তবে গুগল ম্যাপ এ জ্যামের খবর জানতে অবশ্যই স্মার্টফোন এবং সঙ্গে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

গুগল সার্চ ইঞ্জিনে গুগল ম্যাপ সার্চ দিলে এ তথ্য জানা যাবে। এছাড়াও গুগল ম্যাপস অপশন চালু করলে ডিভাইসের নোটিফিকেশনেও কিছুক্ষণ পরপর রাস্তার গাড়ি চলাচলের আপডেট দেখা যাবে। তবে ছোট বা অপ্রচলিত রাস্তার জন্য সেবাটি এখনো পাওয়া যাবে না।এর আগে, চলতি বছরের ১৯ জুলাই বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকায় গত ১০ বছরে যান চলাচলের গড় গতি প্রতি ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে ৭ কিলোমিটারে নেমে এসেছে। অথচ দেখা যায়, পাঁয়ে হেটে চলার গড় গতি হচ্ছে ৫ কিলোমিটার।এই যানজটে দিনে প্রায় ৩২লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন