
নিউজ ডেস্ক : আগামী দুই একদিনের মধ্যেই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া । গত শনিবার তিনি তার দেশে ফেরার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন । যদিও বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষনা দেওয়া হয়নি । তবে জানাগেছে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফর শুরুর আগেই ঢাকা ফিরছেন খালেদা জিয়া । কারন ইতিমধ্যেই ঢাকায় খালেদা-সুষমা বৈঠক চুড়ান্ত করেছে দিল্লীর কুটনৈতিক সুত্র । বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দ্বিপাক্ষিক বৈঠক চুড়ান্ত হওয়ায় তিনি দ্রুত দেশে ফিরছেন । দেশে ফেরা ও বাংলাদেশের পরবর্তী কর্মসুচি নিয়ে গত শনিবার রাতে তিনি খালেদা জিয়া তার দেশী বিদেশী বন্ধুদের সাথে টেলিফোনে দীর্ঘ বৈঠক করেছেন বলে জানাগেছে। তার শুভাকাঙ্খীরা তাকে আশ্বস্থ করেছেন যেকোন পরিস্থিতিতে তারা বেগম জিয়ার পাশে থাকবেন।
এদিকে বিদেশে অবস্থানকালীন সময়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও তার পুত্র তারেক জিয়ার বিরুদ্ধে পাক গুপ্তচর সংস্থাসহ আইএসআইসহ বিভিন্ন বিদেশি সংস্খার সাথে বৈঠক করা নিয়ে দেশে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। এছাড়াও একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত । তাই খালেদা জিয়ার আপাতত দেশে ফেরা নিয়ে যথেষ্ট সংশয় তৈরী হয়েছিল। বিএনপির মহাসচিবসহ কোন নেতারাই বলতে পারছিলেন না ঠিক কবে দেশে ফিরবেন তাদের নেত্রী ।
কিন্ত হঠাৎ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের দিন নির্ধারিত হওয়ায় খালেদা জিয়াকে দেশে ফেরানোর বিষয়ে সক্রিয় হয় বিএনপি ।তাদের উদ্দেশ্য , আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের সাধারন মানুষের কাছে একটি মেসেজ দেওয়া যে বিএনপির সাথেও ভারত সরকারের চমৎকার কুটনৈতিক সম্পর্ক বিদ্যমান। কারন এখন বাংলাদেশে ভারত বিরোধী তাস খেলে যে আগামী নির্বাচনে সুবিধা করা যাবে না এটা বিএনপির নিতি নির্ধারনী মহলের বিশ্বাস । তাই তারা তাদের দীর্ঘ দিনের পুরোনো লাইন ভারত বিরোধী ভুমিকার বিপরীতে ভারত প্রীতি দেখাতে অতি মাত্রায় তৎপর ।
তবে রাজনৈতিক অংক বা হিসাব যাই হোক না কেন হঠাৎ করে জেল- জুলুম হুলিয়ার ভয় উপেক্ষা করে যেকোন পরিস্থিতি মোকাবেলার মানসিকতা নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সিদ্ধান্ত বিএনপি নেতাদের যথেষ্ঠ উজ্জীবিত করছে । দলটির সিনিয়র নেতারা খালেদা জিয়া ফেরার পর আলোচনা করে আন্দোলনের নতুন নির্ধারণ করে সরকার পতনের লক্ষ্যমাত্রা নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে বিএনপির তৃণমুল নেতারা মনে করছেন।