News71.com
 Bangladesh
 31 Mar 17, 10:10 PM
 227           
 0
 31 Mar 17, 10:10 PM

মৌলভীবাজারের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা শিশুসহ ৭ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন......

মৌলভীবাজারের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা শিশুসহ ৭ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন......

 

নিউজ ডেস্ক : মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা শিশুসহ ৭ মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (৩১ মার্চ) বিকেলে পুলিশের সুরত হাল প্রতিবেদন পাওয়ার পর ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্ত শেষ করে। এর আগে ময়নাতদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট সুব্রত কুমার রায়, জুনিয়র কনসালট্যান্ট আবু ইমরান ও আরএমও পলাশ রায়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথী দত্ত বলেন, ছিন্নভিন্ন লাশের যেসব অংশ এসেছে তা ময়নাতদন্ত করা হয়েছে। চারটি শিশুর মধ্যে বাকি তিনটির বয়স ২ বছর, ৭ বছর ও ১০ বছর। আর নারী দুজনের একজনের বয়স ২৫ ও অপরজনের ৩৫ বছর। পুরুষটির বয়স ৩৫ বছর।

পার্থ সারথী আরও জানান, লাশগুলিতে মোটা তারের টুকরোর মতো ধাতব বস্তু পাওয়া গেছে। লাশগুলো এখানে আনার দুই একদিন আগেই তাদের মৃত্যু হয় বলে মনে হচ্ছে। পচনও ধরেছে, তবে তাদের চেহারা বোঝা যাচ্ছে। প্রাপ্ত বয়স্ক তিনজনের পেটের অংশের অস্তিত্ব পাওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার জন্য প্রতিটি লাশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) ভোরে শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানাটি শনাক্ত করা হয়। প্রায় ৩৪ ঘণ্টা ঘিরে রাখার পর এই আস্তানা থেকে ‘ছিন্নভিন্ন সাত থেকে আটজনের লাশের অংশ’ পাওয়ার কথা জানায় পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন