
নিউজ ডেস্ক : বরিশালে আনুষ্ঠানিক আত্মসমপর্ণকারী সুন্দরবনের বনদস্যু ‘ছোট রাজু বাহিনী’র ১৫ সদস্যেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ শুক্রবার (৩১ মার্চ) বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসিফ আকরাম বনদস্যুদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো বনদস্যুদের বিরুদ্ধে র্যাব-৮ এর ডিএডি সৈয়াদুজ্জামান বাদি হয়ে বৃহস্পতিবার রাতে মংলা থানায় দস্যুতা ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
এর আগে, বৃহস্পতিবার বরিশালের রূপাতলীতে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে বনদস্যুদলের ১৫ সদস্য আত্মসমর্পণ করেন। এসময় ‘ছোট রাজু বাহিনী’র ১৫ সদস্য ২১ টি আগ্নেয়াস্ত্র ও একহাজার ২৩৭ রাউন্ড গুলিসহ মংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।