News71.com
 Bangladesh
 31 Mar 17, 07:15 PM
 264           
 0
 31 Mar 17, 07:15 PM

জামালগঞ্জে যুবলীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা  

জামালগঞ্জে যুবলীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা   

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা সাচনা বাজার যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। জানাযায় কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক ও সাধারন সম্পাদক মো. হারুনুর রশীদ’র যৌথ স্বাক্ষরে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এ উপলক্ষ্যে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন নবগঠিত আহবায়ক মো. আবুল খয়ের। সঞ্চালনায় নবগঠিত যুগ্ন আহবায়ক মো. ইকবাল আল আজাদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন আহবায়ক কমিঠির যুগ্ন আহবায়ক অসীম চন্দ্র তালুকদার, কমিটির সদস্য এড. মণি শংকর পাল, সুস্তির তালুকদার, মনসুর আল ওসমানী বাদল, মো. নুরুল আমিন, মো. আবুল কাশেম আখঞ্জি, শিরিন তালুকদার, মো. মানিক মিয়া, মো. ইমরান আলী তালুকদার, মো. কবির হোসেন, বিপ্লব তালুকদার, মিটন সরকার, মো. আলী আমীন, মো. রুবেল আহমেদ, মো. হেলাল মিয়া, মো. ফয়সাল চৌধুরী, মো. আফাই মিয়া, শ্যামল রায়, মো. খোকন মিয়া প্রমূখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতা আসাদ আল আজাদ, মলি হোসেন তাং, সাবেক স্বেচ্চাসেবকলীগের সভাপতি আবু তাহের তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ আলম লিমন,  পাপ্পু আচ্যার্য, শহীদ মিয়া, জাবেদ, রকি, হিরা প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন