News71.com
 Bangladesh
 31 Mar 17, 06:18 PM
 208           
 0
 31 Mar 17, 06:18 PM

বান্দরবানে সরকারি রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবটেবলের ‘আত্মহত্যা’

বান্দরবানে সরকারি রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবটেবলের ‘আত্মহত্যা’

নিউজ ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রে নিজ রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবল তুষার কান্তি দে (২৮) ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তুষার চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার রহমতনগর এলাকার মৃণাল কান্তি দে’র ছেলে।।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, তদন্ত কেন্দ্রের ভেতরেই এই পুলিশ সদস্য নিজের মাথায় রাইফেল ঠেকিয়ে গুলি করেন। তিনি কিছুদিন আগে ঘুমধুম তদন্ত কেন্দ্রে যোগ দেন। গুরুতর আহত তুষারকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে বলে জানান ওসি কবির।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন