
নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ধানের শীষের প্রার্থী মনিরুল হক সাক্কুর জয়লাভের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, নৌকা বুকে নিয়ে বিএনপির সমর্থকরা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়েছেন।শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় নোমান এ মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, কুসিক নির্বাচনে জেতার জন্য আমরা অনেক কৌশল অবলম্বন করেছি। এর মধ্যে ছিল, নৌকা প্রতীক বুকে নিয়ে ধানের শীষের ব্যালটে সিল মারা। কারণ পুলিশ যদি দেখে ভোটার বিএনপির সমর্থক তাহলে মারধর করে বের করে দেবে। এর কারণ পুলিশ আমাদের পক্ষে ছিল না।