News71.com
 Bangladesh
 31 Mar 17, 05:35 PM
 265           
 0
 31 Mar 17, 05:35 PM

রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ভুয়া এসআই আটক

রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ভুয়া এসআই আটক

নিউজ ডেস্ক : রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোড়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে রাজু মোল্লা নামে পুলিশের এক ভুয়া উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। আজ শুক্রবার (৩১ মার্চ) দুপুরে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ২নং কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১০ টায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে র‌্যাবের একটি টিম বিভিন্ন পরিবহনে তল্লাশি চালায়। এ সময় ফরিদুপর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে পুলিশের পোশাক পরে রাজু মোল্লা বসে ছিলেন। রাজুর গতিবিধি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি আসল পুলিশ নয় বলে স্বীকার করেন। আটক রাজু রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জামতলা এলাকার বাসিন্দা। বর্তমানে সে ফরিদপুর জেলা সদরের ঝিলটুলি এলাকায় থাকেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন