News71.com
 Bangladesh
 29 Mar 17, 08:02 PM
 237           
 0
 29 Mar 17, 08:02 PM

মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় সোয়াতের অভিযান শুরু

মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় সোয়াতের অভিযান শুরু

নিউজ ডেস্ক : মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াত টিম  । বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬ টা ১৮ মিনিটে এ অভিযান শুরু হয়। জানা যায়, ৬টা ১৮ মিনিটে অবস্থান নিয়ে জঙ্গি আস্তানার দিকে অগ্রসর হতে শুরু করেন সোয়াত সদস্যরা। কিছুক্ষণের মধ্যেই গোলাগুলির শব্দ শোনা যায়। এর আগে, বুধবার বিকাল পৌনে ৫ টার দিকে সোয়াত টিমের সদস্যরা নাসিরপুরে পৌঁছান।

উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরও একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও সিটিটিসি। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন