News71.com
 Bangladesh
 29 Mar 17, 07:27 PM
 258           
 0
 29 Mar 17, 07:27 PM

সিলেটে আহত র‌্যাবের গোয়েন্দা প্রধানকে সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হচ্ছে আজ

সিলেটে আহত র‌্যাবের গোয়েন্দা প্রধানকে সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হচ্ছে আজ

 

নিউজ ডেস্ক : সিলেটের আতিয়া মহলের কাছে বোমা বিস্ফোরণে আহত র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে সিঙ্গাপুর থেকে ঢাকা আনা হচ্ছে। বুধবার (২৯ মার্চ) রাত ৮ টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনার কথা নিশ্চিত করেছেন র‌্যাব কর্মকর্তারা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘আবুল কালাম আজাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। এ কারণে তাকে ঢাকায় আনা হচ্ছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।’

র‌্যাব সূত্র জানিয়েছে, বোমার স্প্লিন্টারের আঘাতে আবুল কালাম আজাদের দুই চোখ নষ্ট হয়ে গেছে। তার মস্তিষ্কেও (ব্রেন)আঘাত লাগে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যার পর সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার 'আতিয়া মহলে' জঙ্গি আস্তানার অদূরে পুলিশ চেকপোস্টের কাছে পর পর দুই দফা বোমা বিস্ফোরণ হয়। এতে পুলিশের দুজন পরিদর্শকসহ ছয়জন নিহত হন। আবুল কালাম আজাদসহ অর্ধশত মানুষ আহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন