
নিউজ ডেস্ক : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় গন্ধমতি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বুধবার (২৯ মার্চ) বিকেল ৫ টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।