News71.com
 Bangladesh
 29 Mar 17, 06:48 PM
 217           
 0
 29 Mar 17, 06:48 PM

চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বাস খাদে পড়ে আহত ১২

চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বাস খাদে পড়ে আহত ১২

নিউজ ডেস্ক : চট্টগ্রামের বিজিসি ট্রান্স বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১২ জন আহত হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকেল ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলা সদরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের চন্দনাইশ ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটি বাস চট্টগ্রাম মহানগরীর উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীতমুখী একটি গাড়িকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের প্রায় ১২ ছাত্রছাত্রী আহত হয়েছে। বাসে এ সময় ৩৫/৪০ জন ছাত্রছাত্রী ছিল বলে জানা গেছে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন