
নিউজ ডেস্ক : ঢাকার দোহারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির সারোয়ার তামিম গ্রুপের চার সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) রাতে তাদের আটক করা হয় বলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
বুধবার (২৯ মার্চ) দুপুর ১২ টায় কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।