News71.com
 Bangladesh
 28 Mar 17, 11:25 PM
 258           
 0
 28 Mar 17, 11:25 PM

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের ১৮২ উপজেলায় শতভাগ বিদ্যুৎ।। বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের ১৮২ উপজেলায় শতভাগ বিদ্যুৎ।। বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে ভিশন-২০২১ বাস্তবায়নের পদক্ষেপকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকার আগামী ডিসেম্বরের মধ্যে ১৮২ টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।আজ মঙ্গলবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, সরকার ২০২১ সালের মধ্যে প্রতিটি গৃহ ও সকল জনগনকে বিদ্যুৎ সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ৮০ ভাগ লোক বিদ্যুৎ পাচ্ছে। বিদ্যুৎ উৎপাদন ১৫ হাজার ৩৮৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আমরা একশ’টি উপজেলায় জুনের মধ্যে প্রায় শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হব এবং এ বছরের ডিসেম্বরের মধ্যে বাকি উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

বিদ্যুৎ উৎপাদনে দেশকে স্বাবলম্বী করতে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ২০২১ সালের মধ্যে প্রতিটি উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় চলে আসবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন,বিদ্যুৎ উৎপাদনে সরকারের সিদ্ধান্ত দেশে বিনিয়োগ পরিবেশ সৃষ্টি এবং দ্রুত উন্নয়নে অবদান রাখছে। আরইবি সূত্র জানায়, সংস্থাটি ২০২১ সালের মধ্যে ৫৭ লাখ প্রি-পেইড মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন