News71.com
 Bangladesh
 28 Mar 17, 10:53 PM
 261           
 0
 28 Mar 17, 10:53 PM

ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দে ঢামেকের ফজলে রাব্বী হল বন্ধ ঘোষনা

ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দে ঢামেকের ফজলে রাব্বী হল বন্ধ ঘোষনা

নিউজ ডেস্ক : ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দের ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ফজলে রাব্বী হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। ঢামেকের অ্যাকাডেমিক কাউন্সিলের এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢামেক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ মার্চ) সকালে কলেজে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হয়।

এর সূত্র ধরে দুপুরে ফজলে রাব্বী হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। পরে অনির্দিষ্টকালের জন্য হল বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়। ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ফজলে রাব্বী হলের অভ্যন্তরে ভাঙচুরের পর রমনা জোনের ডিসি মারুফ হোসেন সর্দার বলেছেন, ‘শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। তবে সেখানে অপ্রীতিকর কিছু ঘটেনি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন