News71.com
 Bangladesh
 28 Mar 17, 06:29 PM
 204           
 0
 28 Mar 17, 06:29 PM

রাজধানীতে আদিবাসী অধিকার নিয়ে গণশুনানি

রাজধানীতে আদিবাসী অধিকার নিয়ে গণশুনানি

নিউজ ডেস্ক :  রাজধানীতে আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর সিবিসিবি মিলনায়তনে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এ গণশুনানি আয়োজন করে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় গনশুনানিতে অংশ নেন প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, ঐক্যন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য প্রমুখ। সভাপতিত্ব করেন আইইডির নির্বাহী পরিচালক নুমান আহম্মদ খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন