News71.com
 Bangladesh
 28 Mar 17, 06:25 PM
 214           
 0
 28 Mar 17, 06:25 PM

চট্টগ্রামে পাহাড়ের ঢালে শতাধিক ঝুঁকিপূর্ণ পরিবারকে বসবাসে সর্তকতা জারি করল প্রশাসন....

চট্টগ্রামে পাহাড়ের ঢালে শতাধিক ঝুঁকিপূর্ণ পরিবারকে বসবাসে সর্তকতা জারি করল প্রশাসন....

নিউজ ডেস্ক : চট্টগ্রামের লালখানবাজারের মতিঝর্ণা এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত শতাধিক পরিবারকে অন্যত্র গিয়ে বসবাস করার জন্য সতর্ক করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সর্তকতা জারি করা হয়। অভিযানে ওই এলাকার পাহাড়ের পাদদেশে বসবাসরত ১৮ টি বাসা-বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন বলেন, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে লালখানবাজারের মতিঝর্ণা, বাটালী পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সতর্ক করা হচ্ছে। কেননা, এ এলাকার পাহাড়গুলো খুব ঝুঁকিপূর্ণ। বর্ষার বৃষ্টিতে এ এলাকায় পাহাড়ধসের সম্ভাবনা থাকে বেশি। ইতোমধ্যে প্রাণহানিও হয়েছে। তাই বর্ষা মৌসুম আসার আগেই এখানে যারা বসবাস করছেন, প্রথমে তাদের সরে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি।

এছাড়া শাস্তিমূলকভাবে ১৮ টি বাসা-বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং একটি গভীর নলকূপ অপসারণ করা হয়েছে। এবছর প্রথমবারের মতো সতর্ক করা হলো। তারা সরে না গেলে পরবর্তীতে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে তাদের উচ্ছেদ করা হবে। অভিযানে পাহাড়ের পাদদেশে বসবাসরত বেশ কয়েকটি পরিবারের সদস্যদের ডেকে ঝুঁকিপূর্ণ বসবাস ছেড়ে অন্যত্র চলে যাওয়ার অনুরোধ জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় পিডিবি সদস্যদের অবৈধভাবে বসবাসকারী বেশ কয়েকটি বাসা-বাড়ির বিদ্যুৎ, পানির লাইনের সংযোগ বিছিন্ন করে দিতে দেখা যায়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান, মাহমুদ উল্লাহ মারুফসহ পুলিশ, পিডিবি এর কর্মকর্তা-কর্মচারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন