
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ট্যুরিজম দিবস-২০১৬ পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সকলের জন্য পর্যটন: সর্বজনীন পর্যটনের অভিগম্যতা’। এ উপলক্ষে আজ মঙ্গলবার ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় ।
র্যালিটি ব্যাবসায় শিক্ষা অনুষদ ভবন থেকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন শেষে টিএসসিতে এসে শেষ হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে র্যালির উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন ।