
নিউজ ডেস্ক: মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম এলাকায় সাথী নামে একজন স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, দীর্ঘদিন যাবত নবগ্রাম এলাকার মিলন নামে একজন কলেজ ছাত্র ওই স্কুলছাত্রীতে উত্ত্যক্ত করে আসছিল। আজ সকালে এই ঘটনার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগে মারা যায় ওই স্কুলছাত্রী।
এ বিষয়ে মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে এক একজনকে আটক করা হয়েছে। কিন্তু তার নাম পরিচয় নিশ্চিত করতে যায়নি।