News71.com
 Bangladesh
 18 Sep 16, 01:18 PM
 292           
 0
 18 Sep 16, 01:18 PM

বান্দরবানে নিখোঁজ কলেজ শিক্ষকের লাশ উদ্ধার।।

বান্দরবানে নিখোঁজ কলেজ শিক্ষকের লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক তৌফিক আহমদের (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে।

আজ সকাল ১১টার দিকে রুমা উপজেলার রিজুক ঝর্ণামুখ এলাকা থেকে ডুবুরিরা উদ্ধার করে। উদ্ধারের পর লাশ ময়না তদন্তের জন্য জেলা সদরে নিয়ে আসা হয়েছে।

গতকাল শনিবার বিকালে রুমা বাজার হয়ে রিজুক ঝর্ণা দেখতে যার তৌফিক দম্পত্তি। গোগল করতে নেমে পরিবারের সদস্যরা উঠে আসলেও তৌফিক আহাম্মদ নিখোঁজ হয়ে যান।

বান্দরবানের রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, নিখোঁজ পর্যটককে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন