News71.com
 Bangladesh
 17 Sep 16, 11:01 PM
 357           
 0
 17 Sep 16, 11:01 PM

কাউন্সিলর বাদশা হচ্ছেন বিসিসি'র ভারপ্রাপ্ত মেয়র।।

কাউন্সিলর বাদশা হচ্ছেন বিসিসি'র ভারপ্রাপ্ত মেয়র।।

নিউজ ডেস্কঃ বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাচ্ছেন ২নম্বর প্যানেল মেয়র ও ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশারেফ আলী খান বাদশা। মেয়র মো. আহসান হাবিব কামালের অবর্তমানে আগামীকাল রবিবার (১৮ সেপ্টেম্বর) থেকে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন তিনি।

চিকিৎসার জন্য রবিবার থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন মেয়র কামাল। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত থাইল্যান্ড অবস্থান করবেন তিনি। এ সময়ে সিটি করপোরেশনের সকল দাপ্তরিক ও উন্নয়ন কার্যক্রম স্বাভাবিক রাখতে ২নম্বর প্যানেল মেয়র মোশারেফ আলী খান বাদশাকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়েছেন মেয়র কামাল। রবিবার থেকে এই আদেশ কার্যকর হবে। বিষয়টি লিখিতভাবে স্থানীয় সরকার মন্ত্রনালয় এবং মোশারেফ আলী খান বাদশাকে অবহিত করেন মেয়র। ৮ দিনের ভারপ্রাপ্ত মেয়র থাকাকালে বাদশা নগরীর চলমান সকল উন্নয়ন কার্যক্রম তদারকি করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন