News71.com
 Bangladesh
 17 Sep 16, 09:44 PM
 369           
 0
 17 Sep 16, 09:44 PM

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২৮ অক্টোবর ।।

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ২৮ অক্টোবর ।।

 

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮শে অক্টোবর শুরু হবে। এদিন এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন অর্থাৎ ২৯শে অক্টোবর সি ও এইচ ইউনিটের, ৪ নভেম্বর ডি ও ই ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ৫ নভেম্বর এফ ও জি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

এবার ৮টি অনুষদের অধীনে ২৩ বিভাগে সর্বমোট ২ হাজার ২০৭ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা আগামী ৯ই সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ই অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে ।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এসব তথ্য প্রকাশ করেছেন। তিনি অরো জানান, এবার মূল আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় ৫ শতাংশ, প্রতিবন্ধী কোটায় ১ শতাংশ, পোষ্য কোটায় ১ শতাংশ, খেলাধুলা/সাংস্কৃতিক কোটায় ১শতাংশ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১ শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন