News71.com
 Bangladesh
 17 Sep 16, 08:26 PM
 334           
 0
 17 Sep 16, 08:26 PM

বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় যেতে সন্ত্রাসীদের ওপর ভর করেছে ।। আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ

বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় যেতে সন্ত্রাসীদের ওপর ভর করেছে ।। আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ

নিউজ ডেস্কঃ আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি তাদের কর্মকাণ্ডের জন্য জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতার লোভে এখন সন্ত্রাসী ও সন্ত্রাসীদের কর্মকান্ডের ওপর ভর করেছে। আজ শনিবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআইরোডস্থ তার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।

হানিফ বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড যখন আইনশৃঙ্খলা বাহিনী দমনের চেষ্টা করছে তখন তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামিলীগের এই প্রবীন নেতা বলেন, নির্বাচন নিয়ে ২-৩ বছর আগে আলোচনার কোন সুযোগ নেই। বর্তমান সরকার সারা দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য উন্নয়ন কর্মকাণ্ড দেখতে চায় সকলে। নির্বাচন নিয়ে জণগণ ভাবছে না। নির্বাচনের যখন সময় আসবে তখন আলোচনা হবে ।

উক্ত মতবিনিময় সভায় শহর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ জেলা আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও মহিলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন