
নিউজ ডেস্কঃ পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দীর্ঘ ৯দিন ছুটির পর আগামীকাল রোববার লেনদেনে ফিরছে দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা যায় ।
সূত্রে জানা গেছে, নির্বাহী আদেশে গত ১১ই সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১৫ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিশেষভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ডিএসই ও সিএসই পরিচালনা পর্ষদ। ফলে ১১ই সেপ্টেম্বর থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত উভয় স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকে। এছাড়াও ১১ তারিখের আগে দুই দিন এবং ১৫ তারিখের পরে শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে দেশের পুঁজিবাজার মোট ৯দিন বন্ধ রয়েছে ।
আগামী ১৮ই সেপ্টেম্বর থেকে উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন এবং দাফতরিক কার্যক্রম যথারীতি চলবে। এদিকে নির্বাহী আদেশে ১১ই সেপ্টেম্বর ছুটির পরিবর্তে আগামী ২৪শে সেপ্টেম্বর (শনিবার) উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন এবং দাফতরিক কার্যক্রম চলবে বলে জানিয়েছে স্টক এক্সচেঞ্জ কতৃপক্ষ ।