
নিউজ ডেস্কঃ রংপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মামলার ওয়ারেন্টভূক্ত ২ জামায়াত কর্মীসহ ৫৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সকলেই আদালতের ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি-ডাকাতী ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, গ্রেপ্তার আসামিরা আদালতের ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল। আজ শনিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।