News71.com
 Bangladesh
 17 Sep 16, 10:11 AM
 322           
 0
 17 Sep 16, 10:11 AM

পিয়েরে ট্রুডোর মরনোত্তর মুক্তিযুদ্ধ সম্মাননা ছেলের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।।

পিয়েরে ট্রুডোর মরনোত্তর মুক্তিযুদ্ধ সম্মাননা ছেলের হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।।

নিউজ ডেস্কঃ কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডো প্রধানমন্ত্রী থাকাকালে  ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সমর্থন ও অসামান্য অবদান রাখায় 'ফ্রেন্ডস অব লিবারেশন ওয়্যার অনার' মরণোত্তর পুরস্কার ছেলে জাস্টিন ট্রুডোর হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

২০১২ সালে পিয়েরে ইলিয়ট ট্রুডোকে মরণোত্তর 'বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা'য় ভূষিত করা হয়। তাঁর প্রতি সম্মান জানাতে দীর্ঘদিন পর এ পুরস্কার দেওয়া হয়। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী উপস্থিত ছিলেন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ট্রিয়লের হায়াত রিজেন্সিতে পঞ্চম বৈশ্বিক তহবিল পুনর্গঠন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। বিকেলে একই হোটেলে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সম্মেলনের মিনিস্ট্রিয়াল প্লেজিং মোমেন্টের আনুষ্ঠানিক সংবর্ধনায় অংশ নেন তিনি।  সন্মেলনে যোগদানের জন্য বর্তমানে উত্তর আমেরিকার দেশ কানাডা সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হায়াত রিজেন্সি মন্ট্রিয়লে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে আনুষ্ঠানিক নৈশভোজে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আগামীকাল রবিবার কানাডার প্রধানমন্ত্রী ও বিশ্ব তহবিলের নির্বাহী পরিচালক মার্ক দাইবালের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে দ্বিতীয় দিনের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। একই দিনে 'রিমোভিং বেরিয়ার্স টু হেলথ থ্রো এম্পাওয়ারিং উইমেন অ্যান্ড গার্লস অ্যান্ড রিচিং দ্য মোস্ট মার্জিনালাইজড' শীর্ষক প্যানেল আলোচনা ১ ও 'এনগেজিং অ্যান্ড মোবিলাইজিং ইয়ুথ টু মিট দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস' শীর্ষক প্যানেল আলোচনা ২-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন