News71.com
 Bangladesh
 16 Sep 16, 11:45 AM
 350           
 0
 16 Sep 16, 11:45 AM

কক্সবাজার জেলার উখিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ আহত ৩ ।।

কক্সবাজার জেলার উখিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ আহত ৩ ।।

 

নিউজ ডেস্কঃ কক্সবাজার জেলার উখিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। কক্সবাজারের উখিয়ার রেজুখাল এলাকায় যাত্রীবাহী এ হেলিকপ্টারটি আজ সকাল ১০টা ১৫ মিনিটে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। হেলিকপ্টারটি বেসরকারি সংস্থা মেঘনা এভিয়েশন সার্ভিসের মালিকানাধীন বলে জানা গেছে ।

এ ঘটনায় এখনো বিস্তারিত কিছু জানা যায়নি । তবে, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে একজনের নিহত হওয়ার ও ৩জনের আহত অবস্থায় হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আলী জানিয়েছেন, তিনি একজন নিহত হওয়ার খবর পেয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন