News71.com
 Bangladesh
 16 Sep 16, 11:01 AM
 346           
 0
 16 Sep 16, 11:01 AM

টাঙ্গাইলে বাস উল্টে নিহত ৪, আহত ২০

টাঙ্গাইলে বাস উল্টে নিহত ৪, আহত ২০

 

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতি উপজেলার পুংলি এলাকায় একটি যাত্রীবাহী ব‍াস উল্টে ৪ জন নিহত হয়েছেন। আর এই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধুসেতু সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এই বিষয়ে কালিহাতি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওহাব মিয়া বলেছেন, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বনশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুংলি এলাকায় মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে করে ওই ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেছেন, এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন