News71.com
 Bangladesh
 09 Sep 16, 01:38 AM
 357           
 0
 09 Sep 16, 01:38 AM

নরসিংদীতে পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি ।। অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

নরসিংদীতে পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি ।। অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্কঃ নরসিংদীতে পুলিশের সঙ্গে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রায় ৩০ মিনিট গোলাগুলি শেষে ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয় ।

আজ রাত ৯টার দিকে বাশাইল এলাকায় এ গোলাগুলির ঘটনাটি ঘটে। পুলিশ ও বাড়ির মালিক জানায়, রাত ৮টার দিকে পৌর শহরের বাসাইল এলাকায় আহসান মঞ্জিলের মালিক মাকসুদুল কবির ফেরদৌসের কাছে বাসা ভাড়া নিতে যায় ২ যুবক। এসময় তাদের পেছনে অস্ত্রধারী আরো ২ যুবক ঘরে ভেতরে প্রবেশ করে বাসার লোকজনদের জিম্মি করে ফেলে ।

পরে ঘরের আলমিরা ভেঙে স্বর্ণ ও নগদ টাকা লুট করে। এতে বাধা দিলে ডাকাতরা তাদের মারধর শুরু করেন। এসময় জিম্মিরা চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন খবর পেয়ে মেইন গেইটে তালা লাগিয়ে পুলিশকে খবর দেয় ।

পরে পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) নেতৃত্বে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলেন। পরে ডাকাতদের আত্মসমপর্ণ করতে বললেন। ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছুঁড়তে থাকে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়েন ।

প্রায় ৩০ মিনিট গোলাগুলির পর ৪ ডাকাত পুলিশের কাছে আত্মসমপর্ণ করেন। এসময় তাদের কাছ থেকে ২টা বিদেশি পিস্তল একটা চাপাতি ও গোলাবারুদ উদ্ধার করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন