News71.com
 Bangladesh
 09 Sep 16, 01:32 AM
 381           
 0
 09 Sep 16, 01:32 AM

সাবেক রাস্ট্রপতি জিয়ার দেহাবশেষের ডিএনএ টেস্ট দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী...

সাবেক রাস্ট্রপতি জিয়ার দেহাবশেষের ডিএনএ টেস্ট দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী...

নিউজ ডেস্কঃ চন্দ্রিমা উদ্যান এলাকায় জিয়াউর রহমানের কবরে তার মরদেহ থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করে সেখান থেকে নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, যদি সেখানে জিয়ার দেহ থাকে, তাহলে নাকে খত দিয়ে জাতির কাছে ক্ষমা চাইব ।

আজ রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে একাত্তরের গণহত্যা থেকে গুলশান হত্যাকাণ্ড: বিচার বিঘ্নিতকরণের চক্রান্ত’ শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সেখানেই বক্তব্যে এ কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ।

কমিটির উপদেষ্টা সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, শহীদজায়া পান্না কায়সার ও শ্যামলী নাসরিন চৌধুরী, মফিদুল হক, অধ্যাপক মুনতাসীর মামুন, প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, তানভীর হায়দার চৌধুরী শোভন প্রমুখ বক্তব্য দেন ।

তিনি বলেন, জাতীয় সংসদ পবিত্র জায়গা। এখানে কী আছে কে জানে, কুকুর-বিড়াল না কি কে জানে? আমি বলছি, এখানে জিয়াউর রহমানের দেহ নেই। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, ডিএনএ টেস্ট করান। যদি সেখানে জিয়ার দেহ থাকে, তাহলে নাকে খত দিয়ে জাতির কাছে ক্ষমা চাইব ।

ওই এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানোর দাবি জানিয়ে মন্ত্রী বলেন, জাতীয় সংসদের নকশা ভেঙে সেখানে তার কবর হয়েছে। মন্ত্রী বলেন, বিভিন্ন ষড়যন্ত করে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার চক্রান্ত হিসেবে সেখানে শিশুপার্ক করা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের স্মৃতিকেন্দ্র হবে বলে ইতোমধ্যে সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ দিয়েছেন। অল্প সময়ের মধ্যে কাজকর্ম শুরু হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন