
মো: মারুফ ভূঁইয়া : ৭সেপ্টেম্বর রাত ১০ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানের নেতৃত্বে ঈদ উপহার প্রেরণ করে বেরোবি ছাত্রলীগ।উক্ত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান সহ উপস্হিত ছিল বেরোবি ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তিনি আরো বলেন ঈদ-উল-আযহার পর বেরোবি ছাত্রলীগেরর উদ্যোগে একটি নাইট স্কুল খোলা হবে যার তত্ত্বাবধান বেরোবি ছাত্রলীগ করবে।